নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে শনিবার থেকে শুরু হয়ে গেল ১৬তম উত্তরবঙ্গ পৌষমেলা-২০২৪। শনিবার কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের ১ নম্বর গেট থেকে বর্ণাঢ্য মিছিলে শামিল হয়েছিলেন বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ একাধিক নাগরিক কমিটির সদস্য। ১ নম্বর গেট থেকে হিলকার্ট রোড হয়ে সূর্যসেন পার্কের কাছে মহানন্দা নদীর চরে পৌষমেলা প্রাঙ্গণে মিছিলটি শেষ হয়। এদিন মেলার উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের স্বামী বিশ্বধরানন্দজী মহারাজ। প্রদীপ জ্বালিয়ে এদিন মেলার উদ্বোধন করেন তিনি। পৌষমেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না আগরওয়াল বলেন, আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।



