Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে পৃথক দু’টি মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৯

শিলিগুড়িতে পৃথক দু’টি মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৯
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে পৃথক দু’টি মারপিটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। একটি ঘটনা প্রধাননগর, আরএকটি ঘটনা ভক্তিনগর থানা এলাকার। ঘটনাগুলি নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রধাননগরের বান্দ্রিজোতে খেলা নিয়ে শিশুদের মধ্যে গোলমাল হয়। তা নিয়ে বড়দের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এতে দু’পক্ষের তিনজন জখম হয়। ঘটনাটি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ হয়। পুলিস অভিযানে নেমে আটজনকে গ্রেপ্তার করেছে। এদিকে, ভক্তিনগর থানার ভূপেন্দ্রনগরে তাস খেলার আসরে দু’পক্ষের মধ্যে মারপিট হয়। পুলিস অভিযানে নেমে একজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ