Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ফের বাড়িতে চুরি

শিলিগুড়িতে ফের বাড়িতে চুরি
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের চুরির ঘটনা ঘটল শিলিগুড়িতে। মঙ্গলবার রাতে শহরের মহাকালপল্লিতে একটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। অভিযোগ, সেখান থেকে রুপোর থালা, গ্লাস, কয়েন সহ নগদ কিছু টাকা চুরি হয়েছে। বাড়ির মালিক বলেন, ওই দিন দুপুর থেকে রাত পর্যন্ত বাড়িতে কেউ ছিল না। রাত সাড়ে ৮টা নাগাদ বাড়িতে ঢুকে ঘটনাটি লক্ষ্য করি। এ ব্যাপারে পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ