Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত ১

শিলিগুড়িতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত ১
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম বাপি ঘোষ ওরফে সঞ্জিত ঘোষ। শহরের বিদ্যাসাগরপল্লিতে ধৃতের বাড়ি। রবিবার রাতে ওই এলাকা থেকেই অভিযুক্তকে খালপাড়া ফাঁড়ির পুলিস গ্রেপ্তার করেছে। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিস জানিয়েছে, প্রতিবেশী নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় ওই ব্যক্তি। ফাঁড়িতে অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ