Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে মাংসের দোকান ঘিরতে হবে কালো কাচে

শিলিগুড়িতে মাংসের দোকান ঘিরতে হবে কালো কাচে
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার কালো কাচ দিয়ে ঘেরা দিতে হবে মাংসের দোকান। বৃহস্পতিবার শিলিগুড়িতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, শহরের বহু এলাকায় মাংসের দোকান উন্মুক্ত। কিছু কিছু জনবহু এলাকায় খোলা আকাশের নীচে প্রকাশ্যে মাংস কেটে বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন মহলের কাছে থেকে অভিযোগ মিলেছে। সমাজের স্বার্থে এভাবে মাংস কেটে বিক্রি করা যাবে না। তাই প্রতিটি দোকান কালো কাচ দিয়ে ঘেরা দিতে হবে। আর নতুন করে মাংসের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না। এর পাশাপাশি, জোড়াপানি ও ফুলেশ্বরী নদী পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্লাস্টিকের ব্যবহার রোখার বিষয়েও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ