Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে মাদক পাচারকারীকে শোন অ্যারেস্ট

শিলিগুড়িতে মাদক পাচারকারীকে শোন অ্যারেস্ট
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাদক পাচারের মামলায় ধৃত দুলাল বর্মনকে শোন অ্যারেস্ট করল জিআরপির শিলিগুড়ি জংশন থানার পুলিস। মঙ্গলবার তারা শিলিগুড়ির বিশেষ আদালতে ধৃতকে শোন অ্যারেস্টর আবেদন জানায়। তা কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। এজন্য আজ, বুধবার জেলে গিয়ে ধৃতকে জিআরপি জেরা করবে বলে খবর। 
Advertisement
জিআরপি সূত্রের খবর, গত  ২ অক্টোবর নকশালবাড়ি স্টেশন চত্বরে থেকে দুই মাদক পাচারকারীকে ধরে রেল পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতদের কাছ থেকে দুলাল বর্মন ও তার স্ত্রীর নাম মেলে। তার স্ত্রী এই কারবারে ভাবিজান হিসেবে পরিচিত। বেশ কিছুদিন আগে দুলালকে ভক্তিনগর থানার পুলিস গ্রেপ্তার করলেও তার স্ত্রী এখনও অধরা। ঘটনার তদন্তের জন্যই দুলালকে শোন অ্যারেস্ট করা হয়েছে। এরপর আদালতের নির্দেশে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ