নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ডিউটিতে থাকা এক ট্রাফিক কনস্টেবলের পিঠের ব্যাগ দিনেদুপুরে চুরি করে পালায় মাদকাসক্ত এক যুবক। যদিও ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ওই কনস্টেবলের ব্যাগ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। তবে চোরের এমন কাণ্ডের কথা জানাজানি হতেই শিলিগুড়ি শহর চর্চা শুরু হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার শহরের আলো চৌধুরী মোড়ে ট্রাফিক সামলাচ্ছিলেন পুলিস কর্মী সুরজিৎ পাল। পিঠের ব্যাগটি তিনি পাশেই নিজের বাইকে রেখে ডিউটি করছিলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করেন বাইকে ব্যাগ নেই। ওই ব্যাগে ছিল মোবাইল ফোন, অফিসের কিছু নথিপত্র, ট্রাফিকের চালান বই। ব্যাগ না দেখে তাঁর মাথায় বাজ পড়ে। সঙ্গে সঙ্গে তিনি এনজেপি থানার আধিকারিক শমীক পালের সঙ্গে যোগাযোগ করেন।
বৃহস্পতিবার মেলে সাফল্য। দুপুরে মোবাইল ট্রাক করে লোকেশনে দেখা যায় ফোন নিয়ে গেটবাজারের ঘুরছে চোর। উদ্দেশ্য বিক্রি করা। এরপর মোবাইলের দোকানে গিয়ে ফোন সহ মাদকাসক্ত চোরকে আটক করে পুলিস। নিয়ে আসা হয় এনজেপি থানায়। তখনও সে নেশায় বুঁদ। পুলিসের ভ্যান থেকে টলতে টলতে নেমে নিজেই থানায় ঢোকে। জেরা করতেই জানায়, তিনবাত্তির ঝুপড়িতে লুকিয়ে রেখেছে ব্যাগ। এরপর তাকে নিয়ে গিয়ে খোওয়া যাওয়া ব্যাগ উদ্ধার করে পুলিস।
কর্তব্যে গাফিলতি যাতে কোনওভাবে না ঘটে যায় তা নিশ্চিত করতে নিজের জিনিসের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি বলে জানান ওই কনস্টেবল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।