Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে কাফ সিরাপ সহ ধৃত ২

শিলিগুড়িতে কাফ সিরাপ সহ ধৃত ২
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কাফ সিরাপ সহ দু’জনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিস। ধৃতদের নাম রানা রায় ও রাজ বর্মন। হায়দরপাড়ায় ধৃতদের বাড়ি। রবিবার রাতে স্কুটার নিয়ে ওই যুবকরা দৈনিক নিয়ন্ত্রিত বাজারের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিস জানিয়েছে, সোর্স মারফৎ খবর পেয়ে ওই যুবকদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে অভিযুক্তদের স্কুটার থেকে ৬০ বোতল কাফ সিরাফ উদ্ধার করা হয়েছে। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এরা কাফ সিরাপ পাচারের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে সন্দেহ।
Advertisement
সম্পর্কিত সংবাদ