Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ডাকাত সন্দেহ গ্রেপ্তার ৫

শিলিগুড়িতে ডাকাত সন্দেহ গ্রেপ্তার ৫
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ডাকাত সন্দেহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিস। শনিবার রাতে পুলিস দৈনিক নিয়ন্ত্রিত বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি প্রধাননগর ও ভক্তিনগর থানার এলাকায়। পুলিস জানিয়েছে, সম্ভবত ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড় হয়েছিল ওই দুষ্কৃতীরা। সোর্স মারফৎ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে ধারাল অস্ত্র ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ