Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ধৃত তিন দুষ্কৃতী

শিলিগুড়িতে ধৃত তিন দুষ্কৃতী
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। ধৃতদের নাম মহম্মদ গুলশাদ, মহম্মদ ইসরাইল এবং বিশাল রাউত। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী ১ নম্বর ওয়ার্ডের  কুলিপাড়ায় একটি মন্দিরের পিছনে জড়ো হয়েছিল। উদ্দেশ্যে ছিল, অপরাধ সংঘটিত করা। খবর পেয়ে পুলিস অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ