Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে চুরির অভিযোগে দুই যুবককে পুলিসে দিল জনতা

শিলিগুড়িতে চুরির অভিযোগে দুই যুবককে পুলিসে দিল জনতা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চুরির অভিযোগে দুই যুবককে পাকড়াও করে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয়রা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙায়। 
Advertisement
এলাকায় কয়েকদিন ধরে চুরির ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে সন্দেহ করে। এদিন সকালে ওই দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। আশিঘর ফাঁড়ির পুলিসকে ডেকে দু’জনকে ধরিয়ে দেওয়া হয়। এরপরই অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে চুরি যাওয়া গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে পুলিস। অভিযানের সময়ে একাংশ বাসিন্দা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিসের সঙ্গে বচসা বাঁধে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।
সম্পর্কিত সংবাদ