নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিয়ের রিসেপশন পার্টি। অতিথি আপ্যায়ন, নাচ, গান ও ভুড়িভোজের জমজমাট আসর। সকলে ব্যস্ত। এমন আবহে রিসর্টের রুম থেকে চুরি ৭০ লক্ষ টাকার গয়না। সঙ্গে নগদ দেড় লক্ষ টাকা। ঘটনাটি শিলিগুড়ি শহর সংলগ্ন একটি রিসর্টে। বুধবার পুলিসে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে বিয়েবাড়ি কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে নেমেও পুলিস দুষ্কৃতীদের নাগাল পায়নি। ইতিমধ্যে পুলিস সংশ্লিষ্ট রিসর্টের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
Advertisement
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, রিসর্টে চলা বিয়ের অনুষ্ঠান থেকে চুরির ঘটনা নিয়ে অভিযোগ মিলেছে। গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই ঘটনার কিনারা হবে বলে আশাবাদী।
দু’দিন আগে ওই রিসর্টে বিয়ের আসর বসে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রিসর্ট বুক করেছিল শিলিগুড়ি শহরের একটি পরিবার। ১০ তারিখ ওই পরিবারের ছেলের বিয়ের রিসেপশন পার্টি হয়। এজন্য ছেলের পরিবার একটি ঘরে সমস্ত কিছু মজুত রেখেছিলেন। ১১ তারিখ সকালে সেই রুমে ঢুকে চুরির ঘটনা নজরে আসে ছেলের বাড়ির লোকের। অভিযোগ, সেখান থেকে ৭০ লক্ষ টাকার গয়না এবং নগদ দেড় লক্ষ টাকা চুরি হয়েছে। ওই দিনই ঘটনাটি নিয়ে ছেলের বাড়ির লোকেরা পুলিসে অভিযোগ করেন। পুলিস সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। বৃহস্পতিবারও পুলিস সংশ্লিষ্ট রিসর্টে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখে। পদস্থ এক পুলিস কর্তা জানান, তদন্ত চলছে।