Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে বিজেপির বুথ ও মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু

শিলিগুড়িতে বিজেপির বুথ ও মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে দলের বুথ ও মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করল বিজেপি। রবিবার এজন্য তাদের দলের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা মালদহ উত্তরের সাংসদ সদস্য খগেন মুর্মু এখানে এসেছেন। দলীয় সূত্রে খবর, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও চোপড়া এই চারটি বিধানসভা কেন্দ্র নিয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। এতে বুথের সংখ্যা ১২৭৫ এবং মণ্ডলের সংখ্যা ২৮টি। এবার বুথ ও মণ্ডল স্তরে সভাপতির রদবদল হতে পারে। এনিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে আসতে পারে বলে গেরুয়া শিবিরের একাংশের আশঙ্কা। ছাব্বিশের নির্বাচনের আগে সমগ্র পরিস্থিতি নিয়ে এখানে জোরচর্চা শুরু হয়েছে। 
Advertisement
পদ্ম শিবিরে সদস্য সংগ্রহ অভিযান প্রায় শেষ লগ্নে। এখন কমিটি গঠন নিয়ে দলের একাংশ সলতে পাকাচ্ছেন বলে খবর। গেরুয়া শিবিরের একাংশের বক্তব্য, মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মনকে দলের জেলা সভাপতির পদ থেকে আচমকা সরানোর পরই দলের কোন্দল প্রকাশ্যে চলে আসে। বহু চেষ্টা করে সেই বিরোধ ধামাচাপা দেন দলের শীর্ষ নেতারা। এবার বুথ ও মণ্ডলস্তরে সভাপতি নির্বাচন ও কমিটি গঠন নিয়ে সেই চাপা কোন্দল ফের প্রকাশ্যে আসতে পারে। 
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল অবশ্য বলেন, দলে কোনও বিরোধ বা দ্বন্দ্ব নেই। আমরা সকলেই ঐক্যবদ্ধ্য রয়েছি। সদস্য সংগ্রহ অভিযানে আমাদের জেলা কমিটির ভূমিকা সন্তোষজনক। এখানে বুথ ও মণ্ডল কমিটির সভাপতি নির্বাচনও সুষ্ঠুমতো হবে বলেই আশা করছি।
সম্পর্কিত সংবাদ