Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ২১ ডিসেম্বর থেকে শুরু পৌষমেলা

শিলিগুড়িতে ২১ ডিসেম্বর থেকে শুরু পৌষমেলা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শীত পড়তেই মেলায় জমজমাট হয়ে উঠছে শিলিগুড়ি। সরকারি  বইমেলার পর শুরু হয়েছে বেসরকারি উত্তরবঙ্গ বইমেলা। ১ ১ডিসরম্বর থেকে শুরু হবে হস্তশিল্প মেলা। ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে নাট্যমেলা। তার কিছুদিন পরে,  ২১ ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হচ্ছে পৌষমেলা ।
Advertisement
এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে শীতের নানা রকমের খাবারের হাতছানি। এবারও শিলিগুড়ি পৌষমেলায় নানা ধরনের পীঠে পায়েসের সঙ্গে থাকবে বাউল সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবারের মেলায় বাংলাদেশের কোনও স্টল থাকছে না। সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান শিলিগুড়ি পৌষ মেলা কমিটির সচিব জ্যোৎস্না আগরওয়াল। তিনি বলেন, সূর্যসেন পার্কের পাশে মহানন্দা নদীর চর বাঁচাতে ১৯৯৭ শুরু হয়েছিল এই মেলা। মহানন্দা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি জবরদখল নদীর চর রোখার উদ্দেশ্যে অনেক প্রতিকূলতার মধ্যেও এই মেলা শুরু হয়েছিল। এখনও নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। তবু শিলিগুড়ি মানুষেকে পৌষ মেলার আমেজ দিতে  এবারও  মেলা আয়োজন করা হয়েছে। ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
সম্পর্কিত সংবাদ