Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ির দুই জায়গা থেকে গ্রেপ্তার ১০ সশস্ত্র দুষ্কৃতী

শিলিগুড়ির দুই জায়গা থেকে গ্রেপ্তার ১০ সশস্ত্র দুষ্কৃতী
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক রাতে শিলিগুড়ির দু’টি জায়গা থেকে গ্রেপ্তার ১০ সশস্ত্র দুষ্কৃতী। মঙ্গলবার রাতে এনজেপি থানার পুলিস ফুলবাড়ির মহানন্দা ব্রিজের কাছে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, লোহার রড, ধারালো অস্ত্র প্রভৃতি উদ্ধার করা হয়েছে। ওই রাতেই শহরের পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এখান থেকে কয়েকজন দুষ্কৃতী পালিয়েছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সম্ভবত ডাকাতির উদ্দেশ্যে সংশ্লিষ্ট দু’টি জায়গায় জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ