সংবাদদাতা, শিলিগুড়ি: শহরকে গতিময় করতে রাস্তার ধারে যত্রতত্র দোকান বসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা। রাজ্য সরকারের নির্দেশ মতো পুরসভা এলাকার ৬১টি জায়গাকে নন ভেন্ডিং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই ৬১টি রাস্তার ধারে কেউ দোকান বা ঠেলা নিয়ে বসতে পারবেন না। শনিবার পুরসভায় শিলিগুড়ি টাউন ভেন্ডার কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে।
Advertisement
বৈঠক শেষে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, এদিন শিলিগুড়ি টাউন ভেন্ডার কমিটির বৈঠকে শহরের ৬১টি জায়গাকে নন ভেন্ডিং জোন চিহ্নিত করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সেখানে কেউ কোনওরকম ব্যবসা বা দোকান করতে পারবেন না। এর পাশাপাশি প্রাপ্য তথ্যের ভিত্তিতে ২১৩৯ ভেন্ডারকে লাইসেন্স দেওয়া হবে। সেই তালিকা তৈরি হয়েছে। এবার গোটা বিষয়টি রাজ্য সরকারের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।
এদিনের বৈঠকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর, বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মুহুরি উপস্থিত ছিলেন। ভেন্ডার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে।
এনিয়ে ডেপুটি মেয়র বলেন, শিলিগুড়ি বিধানসভা এলাকা এবং পুরসভার সংযোজিত ১৪টি ওয়ার্ডের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারাই ভেন্ডার লাইসেন্স পাবেন। অর্থাৎ শিলিগুড়ি বিধানসভা ও ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা এলাকার ভোটার হতে হবে।
এদিকে নন ভেন্ডিং জোন হিসেবে যে জায়গাগুলি চিহ্নিত হয়েছে তার মধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনের রাস্তা, আশ্রমপাড়া, রাজা রামমোহন রায় রোড, নজরুল সরণি, হাসমিচক থেকে কোর্টমোড়, কোর্ট মোড় থেকে হাতিমোড়, বাঘাযতীন পার্কের সামনের রাস্তা, শিলিগুড়ি পুরসভা থেকে শিলিগুড়ি জেলা হাসপাতাল, ফ্লাইওভারের সামনে থেকে টিকিয়াপাড়া পর্যন্ত, নিউ সিনেমা রোড, সুকান্ত সরণি, ওল্ড মাটিগাড়া রোড, দার্জিলিং মোড় সহ শহরের বিভিন্ন জনবহুল এলাকা রয়েছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, শিলিগুড়ি শহরকে গতিময় করে তোলার জন্যই সবকিছু খতিয়ে দেখে ৬১টি নন ভেন্ডিং জোন চিহ্নিত করা হয়েছে।