Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ

শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পানীয় জল সঙ্কটে ভুগছে শিলিগুড়ির বাসিন্দারা। কোনও ওয়ার্ডেই সঠিকভাবে পানীয় জল আসছে না। এমনই অভিযোগ তুলে খালি বালতি নিয়ে পুরনিগমে গিয়ে ক্ষোভ প্রকাশ করল বিজেপি। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি কাউন্সিলাররা মঙ্গলবার পুরনিগমে বিক্ষোভ-অবস্থান করেন। তাঁদের দাবি, শিলিগুড়ি শহরে পানীয় জল পাচ্ছেন না সাধারণ মানুষ। যার ফলে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এমন অবস্থার জন্য বর্তমান পুরবোর্ডই দায়ী। দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানান তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ