সংবাদদাতা, শিলিগুড়ি: বক্সিংকে জনপ্রিয় করতে এবার শিলিগুড়িতে বসছে রাজ্য বক্সিং চাম্পিয়নশিপ। শিলিগুড়িতে বক্সিং খেলার চল নেই। তবে কালিম্পং, কার্শিয়াং সহ পাহাড়ে বক্সিং জনপ্রিয়।
Advertisement
শিলিগুড়িতে পুরুষ বিভাগে এই প্রতিযোগিতায় ১৫টি জেলা অংশগ্রহণ করবে। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ি জাতীয় যুব সঙ্ঘে এই বক্সিং চাম্পিয়নশিপ শুরু হবে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। শনিবার দার্জিলিং জেলা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন ভট্টাচার্য এখবর জানান।



