নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, হলদিবাড়ি: শিলিগুড়ি ও কোচবিহারে আরও তিনটি স্কুলের ১৯ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব! যারমধ্যে হলদিবাড়ির তিনটি স্কুল রয়েছে। অভিযোগ, কোনও স্কুলের টাকা বিহারে, আবার কোনও স্কুলের টাকা মালদহ ও উত্তর দিনাজপুরের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। ঘটনাগুলি নিয়ে তদন্তে নেমেছে পুলিস। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
কয়েকদিন আগে শিলিগুড়ি শহরের আশ্রমপাড়া ও এনজেপি এলাকার দু’টি স্কুলের ২৭ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়ে যায়। সেই ঘটনার কিনারা হতে না হতেই বাগডোগরার চিত্তরঞ্জন হাইস্কুলের চার ছাত্রের ট্যাবের টাকা গায়েব। ঘটনাটি নিয়ে বাগডোগরা থানায় অভিযোগ করেছে স্কুল। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, ওই পড়ুয়াদের ট্যাবের টাকা বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ ও কাটিহারের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ওই ঘটনা নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এনিয়ে শিলিগুড়িতে তিনটি স্কুলের ৩১ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ।
কোচবিহার জেলার হলদিবাড়িতে দু’টি স্কুলের ১৫ পড়ুয়ার ট্যাবের টাকা উধাও। যারমধ্যে ১১ জন হলদিবাড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী। হলদিবাড়ি গার্লস হাইস্কুলের টিচার ইনচার্জ ঈশিতা দেব সিনহা বলেন, কিছুদিন আগে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ১১ জন পড়ুয়া জানিয়েছিল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। তখন ভেবেছিলাম, হয়তো অ্যাকাউন্টে গোলমাল রয়েছে। টাকা ঢুকে যাবে। কিন্তু একাধিক জায়গায় অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটার পর বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করি। ব্যাঙ্কে খোঁজ করতে গিয়ে জানতে পারি, আমাদের স্কুলের ওই পড়ুয়াদের ট্যাবের টাকা চোপড়া, ইসলামপুর সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। থানায় এফআইআর করেছি।
হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাইস্কুলও একই অভিযোগ তোলে। এখানকার চার পড়ুয়ার ট্যাবের টাকা উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ও মালদহের কালিয়াচকে চলে গিয়েছে বলে অভিযোগ। হলদিবাড়ি থানার আইসি কেশব রাই বলেন, ট্যাবের টাকা নিয়ে এখনও পর্যন্ত দু’টি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।
এদিকে, হলদিবাড়ি হাইস্কুলেরও ১২ জন পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা এখনও না ঢোকায় জল্পনা শুরু হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় অবশ্য বলেন, যতটুকু খবর পেয়েছি, ওই পড়ুয়াদের অ্যাকাউন্টে গোলমাল রয়েছে। দ্রুত সেগুলি ঠিক করার চেষ্টা করছি। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে ওই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।