নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ফেগু হেমব্রম (৪৫)। ঘটনাটি ঘটেছে শালুগাড়ার জঙ্গলে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার সকালে জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে ঢুকেছিলেন ওই ব্যক্তি। এরপরেই হাতির সামনে চলে আসেন তিনি। হাতি মৃত ব্যক্তিকে আছড়ে মেরে ফেলেন। খবর পেয়ে সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিস ও বনদপ্তর।



