Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি হাসপাতালে নির্যাতিতা বধূকে ভর্তি করা নিয়ে উত্তেজনা

শিলিগুড়ি হাসপাতালে নির্যাতিতা বধূকে ভর্তি করা নিয়ে উত্তেজনা
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নির্যাতিতা বধূকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা নিয়ে উত্তেজনা ছড়ায় রবিবার সন্ধ্যায়। শহরের ৪ নম্বর ওয়ার্ডে ওই বধূর বাড়ি। বিকেলে শ্বশুরবাড়ির লোকরা তাঁর উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। সন্ধ্যায় তিনি হাসপাতালে যান। তাঁকে ভর্তি না নিয়েই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে তাঁর আত্মীয়দের অভিযোগ। এনিয়ে তাঁদের একাংশ হাসপাতালের সামনে ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালে সুপার ডাঃ চন্দন ঘোষ অবশ্য বলেন, ওই বধূর চিকিৎসা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। কাজেই হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ