Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহে ট্রেনের মাথায় আগুন

শিয়ালদহে ট্রেনের মাথায় আগুন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ছড়াল আগুন আতঙ্ক। ঘড়ির কাঁটায় তখন ভোর ৪টে ৮ মিনিট। সেই সময় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীশূন্য লোকাল ট্রেনের মাথায় সশব্দে ফুলকি ছড়িয়ে পড়ে। আচমকাই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরা। জানা গিয়েছে, ওই লোকালের প্যান্টোগ্রাফের সঙ্গে সম্ভবত পাখির সংস্পর্শে এই আগুনের ফুলকি দেখা যায়। ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় ক্ষয়ক্ষতি কিছু হয়নি। রেলের দাবি, এর জেরে পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। ত্রুটি চিহ্নিত করতে ভোর ৪টে ১১ মিনিটে ওই রেকটিকে কারসেডে ফেরত পাঠানো হয়। তার বদলে নতুন রেক নিয়ে আসা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ