Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীতে সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক

শালবনীতে সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার দুপুরে শালবনী ব্লকের কর্ণগড় সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা। বিশেষত আদিবাসী ও জনজাতি অধ্যুষিত এই এলাকায় নাবালিকা প্রসূতি, অপুষ্টিতে ভোগা শিশু ও প্রসূতিদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন জেলাশাসক। একসঙ্গে তিনি সুস্বাস্থ্য কেন্দ্রের পাশেই থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন নথি খতিয়ে দেখেন। এদিন জেলাশাসক বলেন, গ্রামীণ এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি ঠিকঠাক পৌঁছেছে কি না তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।
Advertisement
সম্পর্কিত সংবাদ