Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীতে রেলের উচ্ছেদ অভিযান

শালবনীতে রেলের উচ্ছেদ অভিযান
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শালবনী স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান ঘিরে বেশ শোরগোল পড়ল। এদিন শালবনী স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ১০০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়। রেলের জায়গায় ওই দোকান ঘরগুলি ছিল। যদিও এই ঘটনার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা গিয়েছে, রেলের তরফে এক সপ্তাহ আগে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। এদিন উচ্ছেদের সময় ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। 
Advertisement
এক ব্যবসায়ী বলেন, রেলের জায়গাতেই দোকানঘর তৈরি হয় বহু বছর আগেই। রেল এই জায়গায় কোনও কাজ করলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এভাবে ভেঙে দেওয়ায় কর্মহারা হয়ে গেলাম। স্থানীয় বাসিন্দা সুরজিৎ জানা বলেন, বহু মানুষ দোকান চালিয়ে সংসার চালাত। দোকানগুলি ভেঙে দেওয়ায় বেকার হয়ে গেল তাঁরা।
সম্পর্কিত সংবাদ