নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম সিদ্ধার্থ ঘোষ(৩০)। তাঁর বাড়ি আনন্দপুর থানার সহসপুরে। পুলিস জানিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ সিদ্ধার্থ বাইক চালিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন। শালবনী থানার কাছারি রোডে একটি পিকআপ ভ্যান তাঁর বাইকের পিছনে ধাক্কা মারে। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন। শালবনী থানার পুলিস তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



