Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীতে আয়োজিত প্রাথমিকের রাজ্য বার্ষিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন হুগলি

শালবনীতে আয়োজিত প্রাথমিকের রাজ্য বার্ষিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন হুগলি
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে শালবনীতে হওয়া ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলি জেলা। এই জেলার প্রতিযোগীরা ভালো ফল করেছে। একইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে। শনিবার শেষদিনেও এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন রাতে হুগলি জেলাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, রাজ্যের ২৩টি জেলা থেকে প্রায় এক হাজার প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ৫২টি ইভেন্ট ছিল। পশ্চিম মেদিনীপুর জেলা বেশকিছু ইভেন্টে অনেকটাই এগিয়ে বলে জানা গিয়েছে। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, জয়ী জেলাকে শুভেচ্ছা। খেলাধুলোর মান আরও ভালো করতেই হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ