Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিসঞ্চারিণী পুজোর আয়োজন

শক্তিসঞ্চারিণী পুজোর আয়োজন
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: শনিবার খলিসামারির পঞ্চানন বর্মার জন্মভিটায় শক্তিসঞ্চারিণী পুজো অনুষ্ঠিত হল। পুজোর সূচনা করেন পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন। একই সঙ্গে এদিন বীণা দেবি স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠের কৃতীদের এই সম্মান দেওয়া হয়। গিরীন্দ্রনাথ বর্মন বলেন, শক্তিসঞ্চারিণী দেবীর পুজো করতেন পঞ্চানন বর্মা। সেই ধারা বজায় রেখে প্রতিবছর তাঁর বাড়িতে এই পুজো করি।
Advertisement
সম্পর্কিত সংবাদ