Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিপুরে ছাগলে শাক খেয়ে নেওয়ায় বচসা, পুত্রবধূর মারে শ্বশুরের মৃত্যু

শক্তিপুরে ছাগলে শাক খেয়ে নেওয়ায় বচসা, পুত্রবধূর মারে শ্বশুরের মৃত্যু
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: পুত্রবধূর ছাগলে শাক খেয়ে নিয়েছিল। এই নিয়ে দু’পক্ষের বচসার সময় পুত্রবধূর মারধরে মৃত্যু হল শ্বশুরের। সোমবার দুপুরের ঘটনাটি শক্তিপুর থানার বাছরা গ্রামের। ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিস। মৃতের নাম আলমোদ্দি শেখ (৬৪)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শক্তিপুর থানার পুলিস জানিয়েছে, অভিযুক্ত খুসিনা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মাঠ থেকে শাক তুলে এনে বাড়ির বারান্দায় রেখেছিলেন আলমোদ্দি শেখ। দুপুরে সেই শাক রান্না করার কথা। তার আগে সবার নজর এড়িয়ে পুত্রবধূর ছাগল সেই শাক খেয়ে নিয়েছিল। এ নিয়ে পুত্রবধূকে বলতে গেলে শাশুড়ি বউমার মধ্যে তুমুল বচসা বাধে। উত্তেজনার বশে খুসিনা বিবি চৌকির পায়া দিয়ে শ্বশুরের মাথায় মারেন। সেখানেই লুটিয়ে পড়েন বৃদ্ধ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মৃতের শ্যালক মিনারুল শেখ বলেন, ছেলে বউমা আলাদা থাকে খায়। ভাগ্নে কর্মসূত্রে বাইরে রয়েছে। জামাইবাবু ছাগল বেঁধে রাখার কথা বলতে গেলেই চৌকির পায়া দিয়ে মাথায় মারে।
সম্পর্কিত সংবাদ