Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিপুরে আত্মঘাতী স্কুল ছাত্রী

শক্তিপুরে আত্মঘাতী স্কুল ছাত্রী
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: পড়তে বসে মোবাইলে চ্যাট করছিল মেয়ে। বাবা মোবাইল কেড়ে নিয়ে বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী। মৃতার নাম লক্ষ্মী হাজরা(১৭)। বাড়ি সোমপাড়া গ্রামে। সে শক্তিপুর থানার মণিবালাচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পড়ত। শনিবার দুপুরে বাড়ির বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেয় সে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পড়তে বসে মোবাইলে বন্ধুদের সঙ্গে চ্যাট করছিল লক্ষ্মী। লক্ষ্মী পড়ছে না দেখে বাবা ভগীরথ হাজরা মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বকাবকি করেন। বাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিমানে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেয় লক্ষ্মী। দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বের হওয়ায় মা ডাকাডাকি করে সাড়া পাননি।  বাথরুমের দরজা ভাঙলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। 
সম্পর্কিত সংবাদ