সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার বামচাঁদাইপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সুভাষ মুদি(৩৪)। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। অন্য একটি ঘটনায় গলসি থানার জয়কৃষ্ণপুরে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম আকাশ বাগ(১৯)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।



