Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

শক্তিগড়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার করুলি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সৌরভ সেন(৩০)। তিনি একটি বেসরকারি সংস্থায় মেশিন অপারেটরের কাজ করতেন। বুধবার বিকেলে তাঁকে ঘরেই গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিসের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যার কারণ নিয়ে পরিবারের লোকজন ধন্দে রয়েছে। বীরভূম জেলার লাভপুর থানার নবগ্রামে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। বাবন বাগদি(৪০) নামে ওই ব্যক্তি পেশায় দিনমজুর ছিলেন। কয়েকদিন আগে বাড়িতে কীটনাশক খেলে তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যালে নিয়ে আসা হয়। বুধবার সন্ধ্যায় মেডিক্যালেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের দাবি, সংসারে অশান্তির জেরেই বাবন আত্মঘাতী হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ