Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

শক্তিগড়ে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম আয়মান আলি মোল্লা ওরফে রনি। শক্তিগড় থানার তাঁতখণ্ডে তার বাড়ি। সেখান থেকেই মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো অ্যাক্টের ৮ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে এদিনই বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, হুগলির পাণ্ডুয়া থানা এলাকায় ওই কিশোরীর পরিবারের আদি বাস। বর্তমানে পরিবারটি শক্তিগড় থানা এলাকায় থাকে। কিশোরীর সঙ্গে আয়মানের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু, এলাকায় ভাবমূর্তি খারাপ হওয়ায় কিশোরী তাকে এড়িয়ে চলতে শুরু করে। তারপর থেকেই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে আয়মান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কিশোরীর বাড়িতে আসে আয়মান। কিশোরীর বাড়ির দরজায় ধাক্কাধাক্কি দেয়। তাকে গালিগালাজ করে। হাত ধরে টানাটানি করে বলে অভিযোগে জানিয়েছেন কিশোরীর মা।
Advertisement
সম্পর্কিত সংবাদ