সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার কাশিয়াড়ায় এক রিকশচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঘরে বাঁশের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম কালু বৈরাগ্য(৪৬)। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
Advertisement
অন্য একটি ঘটনায় মেমারি থানার জয়রামপুরে কীটনাশক খেয়ে এক পুরোহিত আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম নিরঞ্জন চক্রবর্তী(৪৫)। মঙ্গলবার দুপুরে তিনি বাড়িতে কীটনাশক খান। তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার সকালে তিনি মারা যান।
খণ্ডঘোষ থানার বোঁয়াইচণ্ডীতে লরির ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম স্বপন রায়(৫৮)। বোঁয়াইচণ্ডীতেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস লরিটি আটক করেছে।