Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু

শক্তিগড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানা এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম শ্যাম রুইদাস(৪৫)। মুচিপাড়া এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি ফেরার পথে শক্তিগড়ের কাছে একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ