সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার হাটগোবিন্দপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘরে বাঁশের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম সুন্দরী মুর্মু(১৯)। শক্তিগড় থানার কেষ্টপুরে তাঁর বাপেরবাড়ি। বছরখানেক আগে তাঁর বিয়ে হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
Advertisement
অন্য একটি ঘটনায় দেওয়ানদিঘি থানার কুড়মুনে শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সুমন্ত হালদার(৩০)। মন্তেশ্বর থানার শুটরাহাটে তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।
পথ দুর্ঘটনায় মৃত্যু: জামালপুর থানার নতুনগ্রামে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম সোনিয়া চৌধুরী(৭২)। বৃহস্পতিবার বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মেরে পালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।