Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মিছিল

শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মিছিল
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ ও ওয়েবকুপা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশাল মিছিল বের হয়। সেখানে অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে পড়ুয়ারা পা মেলান। ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়, ওয়েবকুপার জেলা সভাপতি বীরু রজক, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি সুপ্রভাত মুখোপাধ্যায় সহ অন্যরা এতে অংশ নেন। সুপ্রভাতবাবু বলেন, অনেকে মার্ক্সবাদী, অনেকে আরএসএসবাদী বলে নিজেদের পরিচয় দেয়। আমরা তেমনি মমতাবাদী। সেজন্যই আমাদের অনুষ্ঠানে অধ্যাপকদের উপর হামলা হলেও আমরা সংযত ছিলাম। না হলে অন্য ঘটনা ঘটতে পারত।
Advertisement
তাঁদের উদ্যোগে এদিন আসানসোলের গির্জা মোড় থেকে রাহা লেন মোড় পর্যন্ত আরও একটি মিছিল হয়। জিটি রোড ধরে সেই মিছিলেও বহু মানুষ যোগ দেন। এসএফআই এদিন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিলেও তাদের কোনও উপস্থিতি চোখে পড়েনি। আসানসোলে কার্যত দাপিয়ে বেড়িয়েছে শাসকদলের শিক্ষক ও ছাত্র সংগঠন।
রানিগঞ্জে সিপিএম শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে একটি মিছিল করে। নেতাজি মূর্তি থেকে সিআর রোড হয়ে ফের সেখানে এসে মিছিল শেষ হয়। রানিগঞ্জ সিয়ারসোল মোড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখানে রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। দুর্গাপুরেও এসএফআই প্রতিবাদ কর্মসূচি করে। সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, রানিগঞ্জ ও দুর্গাপুরে কর্মসূচি হয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ