Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিক্ষামন্ত্রী-অধ্যাপকদের উপর হামলা, মালদহে প্রতিবাদে শিক্ষক, শিক্ষাকর্মীরা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অধ্যাপক, অধ্যাপিকাদের উপর বাম ও অতিবাম পড়ুয়াদের একাংশের আক্রমণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের প্রস্তুতি শুরু করল মালদহ জেলা তৃণমূলপন্থী অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা

শিক্ষামন্ত্রী-অধ্যাপকদের উপর হামলা, মালদহে প্রতিবাদে শিক্ষক, শিক্ষাকর্মীরা 
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অধ্যাপক, অধ্যাপিকাদের উপর বাম ও অতিবাম পড়ুয়াদের একাংশের আক্রমণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের প্রস্তুতি শুরু করল মালদহ জেলা তৃণমূলপন্থী অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা। আজ, সোমবার থেকেই সেই কর্মসূচি শুরু হবে।
Advertisement
তৃণমূল কংগ্রেস প্রভাবিত ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশনের (ওয়েবকুপা) সভাপতি তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনাতন দাস বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ও আমাদের সহকর্মীদের ওপরে যে হামলা হয়েছে, তাকে ধিক্কার জানানোর ভাষা নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই করব। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা চলছে। তাই দায়িত্ব পালন করার পরে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ ক্যাম্পাসে কালো ব্যাজ পড়ে মিছিল করে যাদবপুরের ঘটনার প্রতিবাদে শামিল হব।
জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসূন রায় বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক, অধ্যাপকদের এই প্রতিবাদে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাঁদের প্রতিবাদে আমরাও সামিল হব। একই সুর শোনা গিয়েছে তৃণমূল প্রভাবিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী সংগঠনের জেলা নেতৃত্বের গলাতেও।
অন্যদিকে, তৃণমূল মাধ্যমিক স্কুল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে বলেন, যে ভাবে শিক্ষামন্ত্রী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকাদের উপর বর্বরোচিত আক্রমণ করা হয়েছে, তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর, আমাদের সংগঠনের পক্ষ থেকে ধিক্কার মিছিল করব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ