সংবাদদাতা, চোপড়া: বৃহস্পতিবার চোপড়া কলেজে ব্লকের সমস্ত স্কুলের শিক্ষকদের নিয়ে পড়ুয়াদের (হলিস্টিক রিপোর্ট কার্ড) সার্বিক বিকাশপত্র সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ডিআই (অ্যাকাডেমিক) সুশান্ত মজুমদার, ডিআই (প্রাইমারি) দুলাল সরকার প্রমুখ। চোপড়া সার্কেল ও চোপড়া নর্থ সার্কেলের স্কুল পরিদর্শক বরুণ শিকদার ও ফারুক মণ্ডল বলেন, নয়া শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে। হলিস্টিক রিপোর্ট কার্ডে ছাত্রছাত্রীদের সারাবছরের শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক মূল্যায়ন নথিভুক্ত থাকবে। প্রতি তিনমাস অন্তর স্কুল থেকে অভিভাবকদের সেই কার্ড পাঠানো হবে। এব্যাপারে এদিন শিক্ষকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।



