Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিক্ষা প্রতিষ্ঠান ও আবহাওয়া দপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর

শিক্ষা প্রতিষ্ঠান ও আবহাওয়া দপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তি  শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে মঙ্গলবার দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের এই ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে। ওই প্রতিষ্ঠানের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স শিক্ষার্থীদের আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তির উপর পড়াশোনায় সাহায্য করবে আবহাওয়া দপ্তর। এই শিক্ষা ভবিষ্যতে শিক্ষার্থীদের আবহাওয়া বিজ্ঞানের উপর উচ্চতর গবেষণায় সাহায্য করবেন। এদিন চুক্তি স্বাক্ষরিত হয়েছে আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত ও ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ