Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শুক্রবার সোনার দাম আরও বাড়ল

শুক্রবার সোনার দাম আরও বাড়ল
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও বাড়ল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ৭৮ হাজার ২৫০ টাকা। একদিন আগেই সেই দর ছিল ৭৭ হাজার ২০০ টাকা। পরপর দু’দিনে সোনার দাম বাড়ল দু’হাজার টাকারও বেশি। অন্যদিকে, হলমার্কযুক্ত ২২ ক্যারেট গয়নাও  দু’দিনে প্রায় ২ হাজার টাকা বেড়েছে। বৃহস্পতিবার তার দর দাঁড়ায় ৭৪ হাজার ৪০০ টাকা। সোনার দামের এই দোলাচল আপাতত চলবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ