Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শিকলবন্দি হয়ে দেশে ফিরল ব্রাজিলের অনুপ্রবেশকারীরা

শিকল দিয়ে হাত-পা বাঁধা। বিমানে নেই জলের ব্যবস্থা। চলছিল না এসি। শুক্রবার এই অবস্থাতেই আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হল ব্রাজিলীয় অনুপ্রবেশকারীরা। ট্রাম্প প্রশাসনের এই নির্মম ব্যবহারের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

শিকলবন্দি হয়ে দেশে ফিরল ব্রাজিলের অনুপ্রবেশকারীরা
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রিও ডি জেনেইরো: শিকল দিয়ে হাত-পা বাঁধা। বিমানে নেই জলের ব্যবস্থা। চলছিল না এসি। শুক্রবার এই অবস্থাতেই আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হল ব্রাজিলীয় অনুপ্রবেশকারীরা। ট্রাম্প প্রশাসনের এই নির্মম ব্যবহারের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল। তাদের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ব্রাজিলের নাগরিকদের মৌলিক অধিকার অস্বীকার করা হয়েছে। যাত্রীদের সঙ্গে এমন দুর্ব্যবহারের জবাব মার্কিন সরকারকে দিতে হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই আমেরিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দিতে কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে শুক্রবার ৮৮ জন অনুপ্রবেশকারীকে নিয়ে ব্রাজিলের মানাউস বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। অভিযোগ, প্রত্যেক যাত্রীর হাত-পা ছিল শিকল দিয়ে বাঁধা। ইতিমধ্যে সেই ভিডিও প্রকাশ্যে এনেছে বএকাধিক স্থানীয় সংবাদমাধ্যম। ওই বিমানেই ছিলেন এডগার ডে সিলভা মৌরা। তাঁর কথায়, ‘বিমনে সকলের হাত-পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। শৌচালয় যাওয়ার অনুমতি ছিল না। বিমানের ভিতরে খুব গরম লাগছিল। অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।’ যাত্রীদের অভিযোগ, ‘চার ঘণ্টা এসি ছাড়া যাত্রা করতে হয়েছে।’   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ