Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ায় ড্রোন হামলা, জখম ভারতীয় পড়ুয়া

রাশিয়ার উফায় বুধবার ড্রোন হামলায় জখম হয়েছেন এক ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, তিনি বাস্কির স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পড়ুয়া।

রাশিয়ায় ড্রোন হামলা, জখম ভারতীয় পড়ুয়া
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: রাশিয়ার উফায় বুধবার ড্রোন হামলায় জখম হয়েছেন এক ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, তিনি বাস্কির স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পড়ুয়া। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও জখম পড়ুয়ার নাম প্রকাশ্যে আনেনি মস্কোর ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘স্থানীয় প্রশাসন ও জখম পড়ুয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যাবতীয় সাহায্য করছে দূতাবাস।’ গত তিনদিনে এটাই ছিল রাশিয়ার উপর ইউক্রেনের সবথেকে বড়ো ড্রোন হামলা। বিবৃতি দিয়ে ক্রেমলিন জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে কয়েকশো ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলায় একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ