নয়াদিল্লি, ২২ আগস্ট: প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর পেসমেকার বসানো হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। শনিবার এমনই জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

গত শুক্রবার দিল্লির এইমসে ভরতি হন বিমান বসু। সে সময় পার্টি নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছিল, কোনো গুরুতর সমস্যা হয়নি বর্ষীয়ান এই নেতার। রুটিন চেক আপ হয়েছে। একটি মাইনর সার্জারি। গতবার বিমানবাবু যখন দিল্লিতে এসেছিলেন, তখনই স্থির হয়েছিল এইমসে চিকিৎসা হবে তাঁর।