সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরের ১২টি ওয়ার্ডেরই নিকাশি নালা পরিষ্কার করার কাজ শুরু করবে পুরসভা। গত নভেম্বর মাসে নালা সাফাইয়ের কাজ হয়েছে। তারপরও শহরের বেশকিছু এলাকার নালা অপরিষ্কার হয়ে আছে। মশা, মাছির উপদ্রবে বাসিন্দারা এনিয়ে অভিযোগ তুলেছেন। পুরসভা জানিয়েছে, সাফাই অভিযানের জন্য প্রতিটি ওয়ার্ডে গড়ে ১০০ জন করে শ্রমিক দিয়ে কাজ করা হবে।
Advertisement
এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, মজুরি হিসেব করার পর প্রায় ১২০০ কর্মদিবস বাড়তি রয়েছে। নভেম্বরে নালা সাফাইয়ের কাজ করা হয়েছিল। মার্চের শেষে অথবা এপ্রিলে শিডিউল অনুযায়ী ফের কাজ করা হবে। তবে এই সময়ের মাঝে বেশকিছু এলাকায় নালা অপরিষ্কার থাকার অভিযোগ আসছে। আমরা বাড়তি কর্মদিবসের কাজ এই মাঝের সময়েই করব। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা সচল রাখার জন্যই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, মাথাভাঙা শহরের ১২টি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা সচল রাখার জন্য একাধিক ছোট-বড় নালা রয়েছে। বাসিন্দাদের একাংশ নালায় বর্জ্য ফেলার কারণেই অনেক জায়গায় নিকাশ নালার মুখ আটকে যায়। যার কারণেই এই শুখা মরশুমেও নালা পরিষ্কার করতে হচ্ছে পুরসভাকে। বিশেষ করে শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকায় বেশকিছু নিকাশি নালা আবর্জনায় বন্ধ হয়ে আছে। এর ফলে মশা, মাছির উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। পুরসভা নালা পরিষ্কার করার পদক্ষেপ নেওয়ায় খুশি পুরবাসী। পুরসভার তরফে জানানো হয়েছে, কোথায় কোথায় নালার মুখ বন্ধ হয়ে রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। সেই অনুযায়ী এর মধ্যেই কাজ শুরু করা হবে।