Bartaman Logo
১০ জুন, ২০২৬

শিখ বিরোধী হিংসা: আজীবন জেল সজ্জন কুমারের

শিখ বিরোধী হিংসা: আজীবন জেল সজ্জন কুমারের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: শিখ বিরোধী হিংসা মামলায় আজীবন কারাদণ্ড হল প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির সরস্বতী বিহারে খুন হয়েছিলেন যশবন্ত সিং  ও তাঁর ছেলে তরুণদীপ। এই জোড়া হত্যা মামলায় জড়িত থাকার জন্য আদালত গত ১২ ফেব্রুয়ারি সজ্জনকে দোষী সাব্যস্ত করেছিল।  মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা দণ্ডাদেশ ঘোষণা করেন। তিহার কর্তৃপক্ষের কাছে সজ্জনের মানসিক অবস্থার রিপোর্টও চেয়ে পাঠানো হয়।  বর্তমানে তিহার জেলে বন্দি সজ্জন। সরকারি আইনজীবী বলেছেন, সজ্জনের নেতৃত্বেই সশস্ত্র জনতা ব্যাপক লুটপাট চালায়। পাশাপাশি আগুন লাগিয়ে ধ্বংস করা হয় শিখদের বিপুল সম্পত্তি। এই মামলায় যশবন্ত সিংয়ের স্ত্রী ও সরকারি কৌঁসুলি সজ্জনের ফাঁসির আর্জি জানিয়ে ছিলেন। যদিও কোর্ট সেই আবেদনে সাড়া দেয়নি। সাজা ঘোষণার পরই বিজেপি নেতা অমিত মালব্য বলেন, ‘ন্যায়বিচারের চাকা ঘুরতে শুরু করেছে। অন্য অভিযুক্তরাও যথাযথ সাজা পাবে।’ বিজেপির মুখপাত্র তথা শিখ নেতা আর পি সিং দাবি করেন, ‘এটি কোনও সাধারণ হত্যা মামলা নয়। ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজীব গান্ধীর নির্দেশে শিখদের গণহত্যা করা হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যেন সিবিআইকে উচ্চ আদালতে আবেদন করার নির্দেশ দেন।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ