Bartaman Logo
১০ জুন, ২০২৬

সহায়ক মূল্য নিয়ে আইন নয়, কৃষক দরদি বোঝাতে অন্য রাস্তা খুঁজছে সরকার

সহায়ক মূল্য নিয়ে আইন নয়, কৃষক দরদি বোঝাতে অন্য রাস্তা খুঁজছে সরকার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষকরা আন্দোলন করলেও ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনি মোড়ক দেওয়া হবে না বলেই ঠিক করেছে মোদি সরকার। যদিও ন্যূনতম সহায়ক মূল্যর ইস্যু বাদ দিয়েও কীভাবে সরকারকে কৃষক দরদি প্রমাণ করা যায়, তারই উপর কেন্দ্র জোর দিচ্ছে। আইসিএআর (ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ)র অধীন সংস্থা সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাইল্যান্ড এগ্রিকালচার এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। কৃষকের চাষবাস, জীবনজীবিকা, ফসলের স্বাস্থ্য, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি কীভাবে কোন সময়ে কী প্রভাব ফেলতে পারে, তার গবেষণা চলছে। চাষবাসের পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ কী হতে পারে, তার আগাম আন্দাজ পেতে ২১টি পয়েন্ট তৈরি করে সরকার সমীক্ষা করবে। তারই পরিপ্রেক্ষিতে কৃষকদের জন্য ক্ষতিপূরণ কিংবা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আরও ঋণ সাহায্য বাড়ানোর পরিকল্পনা হবে।  সরকারি সমীক্ষা বলছে, গ্রামের ৫৪ শতাংশ পরিবার কৃষিকাজের উপরই নির্ভরশীল। তাই ফসল নষ্ট, আবহাওয়ার প্রভাব, ফসল বেচাকেনার আগাম হিসেব ঠিকমতো করতে না পারলে কৃষকের মাথায় বাজ পড়ে। ঋণগ্রস্ত কৃষকরা অনেক সময়ই আত্মহত্যা করেন। তাই ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি রূপ না দিয়েও কীভাবে কৃষকদের ‘সহায়তা’ করা যায়, তার রাস্তা খুঁজছে কেন্দ্র।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ