Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সহজে জিতল দিল্লি ক্যাপিটালস

সহজে জিতল দিল্লি ক্যাপিটালস
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: ইউপি ওয়ারিয়র্সের কাছে হারের ধাক্কা ভুলে মহিলাদের প্রিমিয়ার লিগে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার গুজরাত জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছেন জেমাইমা রড্রিগেজরা। প্রথমে ব্যাট করে গুজরাত তুলেছিল ৯ উইকেটে ১২৭। জবাবে ২৯ বল বাকি থাকতে সহজ জয় পায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি (১৩১-৪)। ৩২ বলে অপরাজিত ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা জেস জোনাসেন। এই জয়ের সুবাদে টেবিলে শীর্ষস্থানে উঠে এল ক্যাপিটালস (৫ ম্যাচে ৬ পয়েন্ট)।
Advertisement
রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন দিল্লির ক্যাপ্টেন মেগ ল্যানিং (৩)। তবে ধাক্কা সামলে জয়ের পথ প্রশস্ত করেন শেফালি ও জোনাসেন জুটি। ৪৪ রান করে শেফালি আউট হলেও জোনাসেন দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। তার আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের  টপ অর্ডার ব্যাটাররা বড় রান পাননি। শেষ দিকে ভারতী ফুলমালি ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে টানেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ