Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সহজ জয় বিপিসিসি’র

সহজ জয় বিপিসিসি’র
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় সহজ জয় পেয়েছে বিপিসিসি। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৪৫ রানে আরাধনা সঙ্ঘকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে বিপিসিসি। দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে সিদ্ধার্থ সাহা ৭০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ৮১ বলের ইনিংস ৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। এছাড়াও মহম্মদ হাসিবুল মোল্লা ২৬ রান করেন। আরাধনা সঙ্ঘের হয়ে অনীন্দ্র কর ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। সৌভিক সরকার ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩৪.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আরাধনা সঙ্ঘ। দলের ওপেনার কৌশিক দত্ত ৭টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৫ রান করেন। অপর ওপেনার বিশাল কর্মকার ২২ রান করেন। এছাড়াও দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ২৩ রান করেন। বিপিসিসির হয়ে সিদ্ধার্থ ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন। জয়দ্রথ নন্দী ২৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। মহম্মদ ওয়াহিদ আনসারি ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ