Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবারের বিগ বাজেটের পুজোয় শিবাজি সংঘের থিম রাজপ্রাসাদ

৪৯তম বর্ষে দুর্গাপুজোয় মালদহের শিবাজি সঙ্ঘের থিম রাজপ্রাসাদ। তার মধ্যে থাকছে একাধিক চমক, যা জেলাবাসীকে মুগ্ধ করবে। কী সেই চমক? সেটি আপাতত গোপন রাখছে ক্লাব কর্তৃপক্ষ।

এবারের বিগ বাজেটের পুজোয় শিবাজি সংঘের থিম রাজপ্রাসাদ
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: ৪৯তম বর্ষে দুর্গাপুজোয় মালদহের শিবাজি সঙ্ঘের থিম রাজপ্রাসাদ। তার মধ্যে থাকছে একাধিক চমক, যা জেলাবাসীকে মুগ্ধ করবে। কী সেই চমক? সেটি আপাতত গোপন রাখছে ক্লাব কর্তৃপক্ষ। অন্যদিকে, দেবী দুর্গার রূপ হবে আধুনিক সাজের। পুজো মণ্ডপ থেকে প্রায় ৫০০ মিটার রাস্তা আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে। উদ্বোধনের দিন মণ্ডপে ঢুঁ মারলেই দর্শনার্থীরা রাজপ্রাসাদের থিম এবং ভিতরের কাজ দেখে আশ্চর্য হয়ে যাবেন। এমনটাই দাবি ক্লাবের সদস্যদের।

Advertisement

শুক্রবার সকালে স্বাধীনতা দিবসের দিনে জাকজমক করে শিবাজি সঙ্ঘের খুঁটিপুজো হয়। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মণ ঘোষ প্রমুখ। খুঁটিপুজোয় এলাকার মহিলা সদস্যদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কাউন্সিলার বলেন, আমাদের এবার পুজোর ৪৯তম বর্ষ। ১৫ আগস্টের বিশেষ দিন থেকে খুঁটিপুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আমাদের ক্লাবে তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত মানুষের ভিড় উপচে পড়ে। এখনই থিমের বিষয়ে কিছু বলব না। এবারও আমরা চমক এবং নতুন কিছু উপহার দেব। 
প্রায় পাঁচ দশক আগে মালদহের শিবাজি সঙ্ঘের প্রতিষ্ঠা হয়। প্রতিবছর জেলার মধ্যে বিগ বাজেটের পুজো করে এই ক্লাব নজর কাড়ে। ক্লাবের সম্পাদক বাপি দে, সহ সম্পাদক মনা উপাধ্যায়। পুজো কমিটির সভাপতি রতন ঘোষ। ক্লাব সম্পাদক বলেন, এবারও আমরা চমক দেব। রাজপ্রাসাদ থিম হবে। কিন্তু ভিতরে কাজে চমক থাকবে। মণ্ডপের কাজ করছেন মেদিনীপুরের কাঁথির শিল্পী। আলোকসজ্জার জন্য চন্দননগরের শিল্পীদের আনা হচ্ছে।  খুঁটি পুজোর মুহূর্ত। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ