Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

শীতে শীতলবাবু

শীতে কাবু শীতলবাবু কোট পরেছেন ঢাউস, পকেট থেকে লম্ফ দিল একটা লিটল মাউস।

শীতে শীতলবাবু
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রদীপ আচার্য

Advertisement

শীতে কাবু শীতলবাবু কোট পরেছেন ঢাউস,

পকেট থেকে লম্ফ দিল একটা লিটল মাউস।

রেগে ফায়ার শীতলবাবু বলেন, হতচ্ছাড়া

আর কোথাও ঠাঁই পাওনি কোটের পকেট ছাড়া।

নেংটি বলল, প্রচণ্ড শীত, পিওর উলের কোট,

পকেটে খান কতক ছিল পাঁচশো টাকার নোট।

সেগুলো সব কুচিয়ে তাতে পেড়েছি ক’টা বাচ্চা

কোটের গরমে, নোটের গরমে ছিলাম বহুত আচ্ছা।

আপনি বরং কোটটাকে ফের ঝুলিয়ে রেখে দিন,

বাক্স থেকে শাল নামিয়ে গায়ে জড়িয়ে নিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ